৭ মে ২০২৬

করোনায় একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১১ হাজার ১৫২ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় সাড়ে সাতশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৪ লাখ ৭৫ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৬ হাজার ২৭৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৬৫ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ৯৮৬ জনে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুতেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৮৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪৯ হাজার ৬৮০ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এ সময়ে দেশটিতে মারা গেছেন ১ হাজার ৪১ জন এবং নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৭১ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ২৬ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ২৯৩ জনের। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫২৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৭৩০ জনের। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৯৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৬ হাজার ৩৯৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৮৩ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৫ জন। করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৭ লাখ ৯৬ হাজার ৩৭৭ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৪ হাজার ২২ জন মারা গেছেন। এছাড়া করোনায় এখন পর্যন্ত ফ্রান্সে ৬৬ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন, রাশিয়ায় ৬৮ লাখ ৪ হাজার ৯১০ জন, যুক্তরাজ্যে ৬৫ লাখ ৯০ হাজার ৭৪৭ জন, ইতালিতে ৪৫ লাখ ২ হাজার ৩৯৬ জন, তুরস্কে ৬২ লাখ ৭৩ হাজার ৬৮১ জন, স্পেনে ৪৮ লাখ ১৫ হাজার ২০৫ জন, জার্মানিতে ৩৯ লাখ ১ হাজার ৮৬৪ জন এবং মেক্সিকোতে ৩২ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন আক্রান্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৩ হাজার ৬৬৫ জন, রাশিয়ায় এক লাখ ৭৮ হাজার ৪২৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৩ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৯১৪ জন, তুরস্কে ৫৫ হাজার ২১২ জন, স্পেনে ৮৩ হাজার ৬৯০ জন, জার্মানিতে ৯২ হাজার ৫৭২ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৫৪ হাজার ৪৬৬ জন মারা গেছেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি