৫ মে ২০২৬

করোনায় এক দিনে ২২৮ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় এক দিনে ২২৮ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৯ হাজার ২৭৪ জন। ২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১১ হাজার ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। রোববার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৬২ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৫ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি