৭ মে ২০২৬

করোনায় ঢাকা মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় ঢাকা মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬১ বছরের মনজুর রশিদ চৌধুরী ১৮ দিন আগে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালেই রোগী দেখতেন।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক ( প্রশাসন) ডা. ইহতেশামুল হক বলেন, ‘তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। আইসিইউতে থাকা অবস্থায় তার সঙ্গে কয়েকবার কথা হয়েছে।’

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানান, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৮০০ এর বেশি চিকিৎসক।

ডা. মঞ্জুর রশীদ চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্দশ ব্যাচের ছাত্র ছিলেন এবং মেডিকেল কলেজের সাবেক ভিপি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি