৭ মে ২০২৬

করোনায় বিশ্বে আরও সাড়ে ৮ হাজার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় বিশ্বে আরও সাড়ে ৮ হাজার মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ লাখ ৮৫ হাজার ৯৭৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৪৩ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৫ লাখ ৮৫১ এবং ৫৫ লাখ ৩১ হাজার ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৩ হাজার ৫৯০ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ২৮ হাজার ৫১ হাজার ৩২৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৭২ জনের। আর আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৪৭৫ জন। গত একদিনে আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ৩ লাখ ৬১ হাজার ৭১৯ জন। আর মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ৭৪৫ জন। আর তৃতীয় অবস্থানে পোল্যান্ড ৬৩৪ জন। বিশ্বব্যাপী গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে শতক অতিক্রম করেছে ভারত ৩৮০, ব্রাজিল ১৩৮, যুক্তরাজ্য ৩৯৮, তুরস্ক ১৪৫, ফ্রান্স ২৪৬, জার্মানি ৩৩১, ইতালি ৩১৩, স্পেন ১২৫, ইউক্রেন ১৯৩, মেক্সিকো ১৬২, দক্ষিণ আফ্রিকা ১৮১, ফিলিপাইন ১৪৪, কানাডা ১২৪ এবং ভিয়েতনামে ১৭৭ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি