৭ মে ২০২৬

করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু কমেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু কমেছে
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৮ হাজার ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিনশ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৬ লাখ ২৯ হাজার ৭৬১ জনে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯০ হাজার ১৮১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৮ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৬৪১ জনে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকাল ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১১৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৩৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৬৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭৬ হাজার ৯৮৯ জন মারা গেছেন। এদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৮৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩৪১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ২ হাজার ৬২৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৬৫ জনের। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৫১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯ লাখ ৭৪ হাজার ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৯২৩ জনের। এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩২ লাখ ৮৭৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৩৫০ জন। প্রাণহানির তালিকায় ওপরের দিকেই রয়েছে মেক্সিকোর নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৩০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৭৬ জন। আর গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১১৪ জন। এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৮ লাখ ৮৭ হাজার ৭৯১ জন, যুক্তরাজ্যে ৭১ লাখ ৬৮ হাজার ৮০৬ জন, ইতালিতে ৪৫ লাখ ৯৬ হাজার ৫৫৮ জন, তুরস্কে ৬৬ লাখ ১৩ হাজার ৯৭৬ জন, স্পেনে ৪৯ লাখ ৭ হাজার ৪৬১ জন এবং জার্মানিতে ৪০ লাখ ৭১ হাজার ৬০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৪৪২ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৩ হাজার ৯৮৮ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৮২৮ জন, তুরস্কে ৫৯ হাজার ৩৮৪ জন, স্পেনে ৮৫ হাজার ২৯০ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৯৫ জন মারা গেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি