করোনায় আরও সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৪৮১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৪১৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২২ লাখ ৭৩ হাজার ৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬০২ জন। এর আগের দিন করোনায় মারা ৮ হাজার ২৭৮ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮ হাজার ২৫৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৮৫ হাজার ৩৮৩ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত এক দিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও প্রাণহানি হয়েছে দেশটিতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮২৪ জনের এবং মারা গেছেন ১ হাজার ৫৭৪ জন।। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ কোটি ৭ লাখ ৫ হাজার ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১৭ হাজার ৩২৬ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি