করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ৭৭ হাজার ৫৯৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৭৮১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২ লাখ ৩৪ হাজার ১৮০ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৯২ জন। এর আগের দিন করোনায় মারা ৪ হাজার ৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৯৩৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ২২ হাজার ১৯৯ জনের।
গত এক দিনে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৯ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ কোটি ১ লাখ ২৮ হাজার ৪৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১০ হাজার ৩৬ জন মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৪ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ১৩৬ জন। রাশিয়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৩৩ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪৬২ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি