৫ মে ২০২৬

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫৪৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) দেশে করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে এক হাজার ৩৫৮ জন শনাক্ত হয়।

শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০২টি ল্যাবে ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ১৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ।

এছাড়া, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮, নারী ১০ জন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব নয়, পঞ্চাশোর্ধ্ব ছয় ও ষাটোর্ধ্ব ১৯ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি