৭ মে ২০২৬

করোনায় আরো সাড়ে ৫ হাজার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় আরো সাড়ে ৫ হাজার মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৫ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫১ লাখ ৬৩ হাজার ৩৮ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৭৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৫ কোটি ৭৪ লাখ ৬ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ১৫৪ জন। এ ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৫৩ লাখ ৪১ হাজার ৩৩২ জন আক্রান্ত হয়েছেন এবং ৯৯ হাজার ৫৫৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ১২০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৯৪ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ৪০৪ জন। প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ২২৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৩ হাজার ৫৩৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ৬৬৪ জন। এছাড়া একই সময়ের মধ্যে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ১৫০ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৩৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ১২ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৬২৫ জনের।

আর প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৩৪৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১১৮ জন, তুরস্কে ২০১ জন, পোল্যান্ডে ৩৮২ জন এবং ফিলিপাইনে ২০৫ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি