৬ মে ২০২৬

করোনায় আরো ২ লাখ মার্কিনীর মৃত্যুর আশঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আরো ২ লাখ মার্কিনীর মৃত্যুর আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আরো তিন মাস করোনাভাইরাস মহামারির ভয়াবহ দিন গুনতে হবে মার্কিনীদের। আগামী মে মাসের মধ্যে আরো ২ লাখ মার্কিনির মৃত্যুর আশঙ্কা করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা জানিয়েছেন, মহামারি দমনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হলেও মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। এরইমধ্যে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩০ হাজার আমেরিকান। গবেষকদের দাবি, এখন থেকে যদি দেশটির সকল মানুষ মাস্ক পরতে শুরু করেন, জনসমাগম এড়িয়ে চলেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন তারপরেও আগামী তিন মাসে করোনাভাইরাসে ১ লাখ ৩০ হাজার মার্কিনির মৃত্যু হবে। সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বৃটেনে ছড়িয়ে পরা করোনার নতুন ধরণ। ভাইরাস বিশেষজ্ঞরা প্রথম থেকেই সতর্ক করে আসছিলেন যে করোনা ভাইরাসের ধরণ বদলাবে। এখন যুক্তরাষ্ট্রে করোনার নতুন দুটি অধিক সংক্রমক স্ট্রেইন ছড়িয়ে পরতে শুরু করেছে। এ নিয়ে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি বলেন, এই ভাইরাস সংক্রমিতে হতেই থাকবে এবং আরো বিবর্তিত হবে। সাংবাদিকদের সঙ্গে শুক্রবার এক অনলাইন সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে, দেশটির ফেডারেল ও স্থানীয় সরকারগুলো মহামারি থামাতে নানা পদক্ষেপ নিচ্ছে। যত দ্রুত সম্ভব জনগণকে ভ্যাকসিন দিতেও সর্বোচ্চ চেষ্টা চলছে। তারপরেও সবথেকে ভালো অবস্থায়ও গ্রীষ্মের আগে হার্ড ইমিউনিটি গঠনের মতো ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে না। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি