৪ মে ২০২৬

করোনায় আক্রান্তের খবর শুনে হাসপাতালেই আত্মহত্যা যুবকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্তের খবর শুনে হাসপাতালেই আত্মহত্যা যুবকের
 

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে হাসপাতালেই গলা কেটে আত্মহত্যা করলেন এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের অকোলার একটি স্থানীয় হাসপাতালে।

আত্মঘাতী ওই যুবকের বাড়ি আসামে। তার বয়স আনুমানিক তিরিশ বছর। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, গত মাসে দিল্লির নিজামউদ্দিনে তাবলীগের মারকাজের জামাতে যোগ দিয়েছিলেন ওই যুবক। সেখান থেকে ফিরে বেশ কয়েক জনের সঙ্গে গতমাসে মহারাষ্ট্রের অকোলায় গিয়ে ওঠেন।

সম্প্রতি করোনার লক্ষণ দেখা দিলে নিজেই স্থানীয় হাসপাতালে যান। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই যুবক।

শুক্রবার সন্ধ্যায় তার নমুনার রিপোর্ট এলে দেখে যায়, তিনি কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত। এরপর শনিবার সকালে আত্মহত্যা করেন তিনি।

হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার আরও জানায়, আইসোলেশন ওয়ার্ডের শৌচালয়ে ব্লেড দিয়ে নিজের গলার নলি কেটে আত্মঘাতী হন ওই যুবক। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি