করোনায় আক্রান্ত সন্তানকে গাড়ির ট্রাঙ্কে আটকে রাখলেন মা!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে করোনায় আক্রান্ত ১৩ বছর বয়সী সন্তানকে নিজ গাড়ির ট্রাঙ্কে আটকে রেখেছেন তার স্কুল শিক্ষিকা মা। পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন।
জানা যায়, গ্রেপ্তারকৃত ওই নারীর নাম সারাহ বিম। ৪১ বছর বয়সী ওই নারী পেশায় শিক্ষক। টেক্সাসের হ্যারিস কাউন্টিতে গত ৩ জানুয়ারি একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ গিয়ে ১৩ বছর বয়সী কিশোরকে গাড়ির ট্রাঙ্ক থেকে উদ্ধার করে।
অভিযুক্ত বিম জানান, আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার জন্য ছেলেকে গাড়ির ট্রাঙ্কের ভেতরে করে প্রিজোন স্টেডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছিল করোনা পরীক্ষা করানোর জন্য। নিজেকে করোনা থেকে বাঁচাতে ওই কিশোরকে ট্রাঙ্কের ভেতর আটকে রাখেন বলে জানান সারাহ। একজন স্বাস্থ্যকর্মী সারাহ বিমকে জানান, ছেলেটিকে গাড়ির পেছনের সিটে বসতে না দেওয়া পর্যন্ত তার কোনো করোনাভাইরাস পরীক্ষা হবে না। বিম ২০১১ সাল থেকে সাইপ্রেস ফলস হাই স্কুলে শিক্ষকতা করছেন। তবে বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন।
এ নিয়ে সাইপ্রেস ফেয়ারব্যাংসক আইএসডি পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়, পুলিশ এ ঘটনার তদন্ত করছে। শিশুটির তেমন ক্ষতি হয়নি। টেক্সাসের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা সার্জেন্ট রিচার্ড স্ট্যান্ডিফার বলেন, ‘আমি কখনো এমনভাবে সন্তানকে ডিকির ভেতরে আটকে রাখার কথা শুনিনি। ওই গাড়ি দুর্ঘটনায় পড়লে শিশুটি গুরুতর আঘাত পেতে পারত।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি