৫ মে ২০২৬

করোনায় আক্রান্ত নিয়ে মুখ খুললেন কাজী মারুফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত নিয়ে মুখ খুললেন কাজী মারুফ

বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী রাইসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা অল্প সময়ের মধ্যেই খবরটি ভাইরাল হয়ে যায়। কিন্তু এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পরে নিউয়র্ক থেকে কাজী মারুফের এক ঘনিষ্টজন জানান, জ্বরে আক্রান্ত হয়েছেন মারুফ ও তার স্ত্রী। তবে এটি করোনাভাইরাসের আক্রমণ নয়। বর্তমানে মারুফের জ্বর সেরেছে। স্ত্রীও সুস্থতার পথে।

এই বিষয়ে কাজী মারুফ গণমাধ্যমকে বলেন, আমরা ভালো আছি। বাবা জ্বরের সংবাদ শুনে উদ্বিগ্ন হয়ে এসব বলেছেন। আমাদের তেমন কিছু হয়নি। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যেই জ্বর। এই কারণে এমনটা ছড়িয়েছে হয়তো।

২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন।

কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ। এরপর বাবা কাজী হায়াৎ এর মাধ্যমে খুব অল্প সময়েই বাংলাদেশি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি