৭ মে ২০২৬

করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

রোববার (১৪ জুন) সকাল সোয়া ১০টায় এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।

প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানেই রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু ঘটে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি