৮ মে ২০২৬

করোনাভাইরাসের প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে : বাণিজ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাসের প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে : বাণিজ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: নানা পণ্যের জন্য চীনের ওপর নির্ভরশীল বাংলাদেশ। তাই দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ার আশঙ্কা দেখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের অনুষ্ঠান শেষে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী জানান, এ পরিস্থিতি চলতে থাকলে দেশের জিডিপি প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের কাছ থেকে সোমবার চীনের সঙ্গে বাণিজ্যের হালনাগাদ প্রতিবেদন পাওয়া যাবে। প্রতিবেদন পাওয়ার পর সমস্যার গভীরতা বোঝা যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাক খাত ও অন্যান্য শিল্পের কাঁচামাল চীন থেকে আসে। তবে সব সংকট মোকাবিলায় সরকার সতর্ক আছে। এছাড়া পেঁয়াজ নিয়েও কোনো সমস্যা হবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি