৪ মে ২০২৬

করোনাভাইরাসের আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাসের আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: কভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন। তিনি কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার সকালে এক টুইটে অজি মন্ত্রী জানান, ঘুম থেকে উঠেই গলায় খুসখুস ও শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ডুটন। হাসপাতালে আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার পিটার ডুটনের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, অস্ট্রেলিয়ায় প্রবেশকারী সবাইকে কেন পরীক্ষা করা হচ্ছে না? জবাবে তিনি জানান, প্রত্যেককে পরীক্ষা করা সম্ভব নয়।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১৫৬ জনের শরীরে প্রাণঘাতী কভিড-১৯ ধরা পড়েছে। এদের মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। তারাও কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটিতে কভিড এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত তিনজন। করোনার সংক্রমণ বাড়তে থাকায় পাঁচ শতাধিক মানুষের জনসমাগম নিষিদ্ধ করেছেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিনসন।

বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩৪ হাজার ৬৭৯ মানুষ, মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন। এছাড়া, ৬৯ হাজার ১৪২ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি