৮ মে ২০২৬

করোনাভাইরাস : সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাস : সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস থেকে রক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিদেশ ফেরত যাত্রীদের সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখার আর্জি জানানো হয়েছে।

এ ছাড়া কোয়ারেন্টিন ঠিকমতো হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আজ বুধবার (১৮ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। বাংলাদেশে ইতোমধ্যে ১০ জন শনাক্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দেশে বন্ধ হয়ে গেছে স্কুল ও সব শিক্ষা প্রতিষ্ঠান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি