৪ মে ২০২৬

করোনাভাইরাস পরীক্ষার ফলের অপেক্ষায় ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাস পরীক্ষার ফলের অপেক্ষায় ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: ফ্লোরিডার একটি ডিনারের অনুষ্ঠানে সহজেই করোনা সংক্রমণ হতে পারে এমন অবস্থায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক বার নয় দুইবার। সেখান থেকেই তার করোনা ভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা জাগে। এরপর শনিবার (১৪ মার্চ) একটি প্রেস কনফারেন্সে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে তিনিও করোনা ভাইরাসের টেস্ট করিয়েছেন এবং এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন।

এর আগে ট্রাম্পের করোনাভাইরাসের পরীক্ষা দরকার নেই বলে মন্তব্য করেছিলেন হোয়াইট হাউজের ডাক্তার। তারপরেই ট্রাম্প নিজেই জানালেন যে তার টেস্ট করানো হয়েছে। সহজেই করোনা ভাইরাস ছড়াতে পারে এমন দুইটি ঘটনা জনসম্মুখে ঘটার পর থেকেই ট্রাম্পের করোনা ভাইরাসের টেস্ট নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ট্রাম্প ব্রাজিলের কিছু কূটনৈতিকের সঙ্গে ফ্লোরিডায় ডিনারে বসেন। যেখানকার দুই সদস্য পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। যাদের একজন প্রেসিডেন্ট বলসেনারোর প্রেস সেক্রেটারি ফ্যাবিও ওয়াজগার্টেন। এদিকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাংবাদিকদের কাছে জানান, লেডি ক্যারেনের করোনা ভাইরাস আছে কি না পরীক্ষা করা হবে না কারণ ডাক্তাররা তার ভেতরে করোনার কোন উপসর্গ খুঁজে পাননি। সিএনএনের ভাষ্য অনুযায়ী, এর আগে ৯৯ দশমিক ৯৯ তাপমাত্রার এক ব্যক্তিকে হোয়াইট হাউজ থেকে সরিয়ে নেয়া হয়েছিল। এছাড়াও কারো শরীরের তাপমাত্রা বেশি থাকলে ঢুকতে দেয়া হচ্ছে না হোয়াইটহাউজে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৩শ'র বেশি মানুষ। শুক্রবার বিকেলে ট্রাম্প জরুরি অবস্থা জারি করেছেন দেশটিতে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি