৬ মে ২০২৬

করোনার থেরাপি আবিষ্কার করে মার্কিনীদের তাক লাগাল অনিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার থেরাপি আবিষ্কার করে মার্কিনীদের তাক লাগাল অনিকা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে করোনার থেরাপি আবিষ্কার করে মার্কিনীদের লাগাল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী অনিকা শেব্রোলু। ২০২০ ৩এম ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ১৪ বছরের এই বালিকা করোনা প্রতিরোধের সম্ভাব্য একটি থেরাপি আবিষ্কার করে ২৫ হাজার ডলার জিতে নিয়েছে। নভেল করোনাভাইরাসের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে যখন গোটা বিশ্বের বিজ্ঞানীরা যখন ক্লান্ত-শ্রান্ত, ঠিক তখনই তাদের পাশে দাঁড়াল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী অনিকা শেব্রোলু। ইন-সিলিকো পদ্ধতি ব্যবহার করে অনিকা এমন একটি অণু আবিষ্কার করেছে, যা বেছে বেছে সার্স-কভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিনকে আটকে দিতে পারে। করোনার এই প্রোটিনের কারণেই গোটা পৃথিবীর মানুষ এত অসুস্থ হচ্ছেন, মারা যাচ্ছেন। ‘গত দুদিন ধরে আমার প্রজেক্টটি নিয়ে অনেক মিডিয়া-হাইপ তৈরি হয়েছে,’ জানিয়ে এই খুদে বিজ্ঞানী মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, ‘এটা আমাদের সম্মিলিত আশার প্রতিফলন। আমরা সবাই দ্রুত মুক্তি পেতে চাই।’ অনিকা ৮ম গ্রেডে থাকার সময় প্রজেক্টটি জমা দেয়। কিন্তু ওই সময় সে করোনার কথা ভাবেনি। প্রাথমিকভাবে তার লক্ষ্য ছিল এমন যৌগ শনাক্ত করা, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রোটিনকে আটকাতে পারবে। অনিকা বলেছে, ‘মহামারী নিয়ে অনেক গবেষণা করে, অনেক সময় দিয়ে আমার মনে হয়েছে এটা নিয়ে কাজ করতে পারি।’ ‘করোনায় এত মানুষের মৃত্যু হতে দেখে মেন্টরের পরামর্শে আমি টার্গেট পাল্টে ফেলি।’ অনিকা জানিয়েছে, ১৯১৮ সালের ফ্লু মহামারীর বিষয়ে পড়াশোনা করে তিনি করোনার চিকিৎসা পদ্ধতি বের করতে উৎসাহিত হয়। অনিকা গবেষণার পাশাপাশি নাচ করে। প্রায় আট বছর ধরে সে ভরতনাট্যম শিখছে। তার এই আবিষ্কার পৃথিবীবাসীকে এখনই করোনা থেকে মুক্তি দেবে না। বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি তার সঙ্গে অধিকতর গবেষণার মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চূড়ান্তের চেষ্টা করবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি