৭ মে ২০২৬

করোনার মুখে খাওয়ার ট্যাবলেটের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনার মুখে খাওয়ার ট্যাবলেটের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মুখে খাওয়ার ট্যাবলেট 'মলনিপিরাভির'-এর অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১১ সেপ্টেম্বর) মার্কিন কোম্পানি মার্ক এবং রিজব্যাক বায়ো ওষুধটি যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে। অনুমোদন পেলে এটি হবে বিশ্বের প্রথমবারের মতো মুখে খাওয়ার ট্যাবলেট। এই ওষুধ করোনার হালকা থেকে মাঝারি রকমের লক্ষণ চিকিৎসায় কার্যকর বলে জানিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদন দিলে বাড়িতে কোভিড-১৯ চিকিৎসার নতুন সুযোগ উন্মোচিত হবে। মলনিপিরাভির নামে ওষুধটির পরীক্ষার ফলাফল এই মাসের শুরুতে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, যেসব করোনা রোগীর হালকা থেকে মাঝারি লক্ষণ এবং অন্তত একটি রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর পরিমাণ ৫০ শতাংশ কমাতে সক্ষম ওষুধটি। রিজব্যাক বায়োথেরাফিউটিকসের সঙ্গে যৌথভাবে প্রস্তুত করা ওষুধটির অন্তবর্তী কার্যক্ষমতার কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এটি কিনতে আগ্রহ দেখিয়েছে। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর ওষুধটি পেতে চুক্তি করতে যাচ্ছে। প্রস্তুতকারক সংস্থাটি ওষুধটির ১৭ লাখ কোর্স দিতে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করেছে। প্রতি কোর্সের মূল্য ধরা হয়েছে সাতশ’ মার্কিন ডলার। প্রস্তুতকারকদের আশা ২০২১ সালের শেষ নাগাদ তারা এক কোটি কোর্স ওষুধ তৈরি করতে পারবে। এছাড়া ভারতভিত্তিক কিছু প্রস্তুতকারককেও ওষুধটি তৈরির অনুমতি দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। এর ফলে বিশ্বের একশ’টি নিম্ন ও মধ্য আয়ের দেশে ওষুধটি সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি