৬ মে ২০২৬

করোনার কারণে বরিস জনসনের ভারত সফর বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার কারণে বরিস জনসনের ভারত সফর বাতিল
বাংলাপ্রেস ডেস্ক: আগামী সপ্তাহে আসন্ন ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২৫ এপ্রিল তার ভারত সফরের কথা ছিলো বরিস জনসনের। সম্প্রতি ভারতে মহামারী করোনার প্রাদুর্ভাব ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ার কারণে তিনি এই সফর বাতিল করেছেন। এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। এনডিটিভি বলছে, কয়েকদিন ধরে ভারতে করোনা সংক্রমণের হার বিশ্বের সর্বোচ্চ। প্রতিদিনই দুই লাখের অধিক করে মানুষ আক্রান্ত হচ্ছে। বলা যায়, ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভারতে। এই অবস্থায় ভারতে সফর নিরাপদ মনে করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর পরিবর্তে চলতি মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি