৬ মে ২০২৬

করোনার চেয়ে ক্যান্সার-‌টি‌বি‌তে বেশি মানুষ মারা যায়: স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনার চেয়ে ক্যান্সার-‌টি‌বি‌তে বেশি মানুষ মারা যায়: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় বর্তমানে মৃত্যুশূন্য দেশ। বড়জোর দু-একজন মারা যায়। কিন্তু প্রতিদিন টিবি কিংবা ক্যান্সারে তার থেকেও বেশি মানুষ মারা যায়। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কমিউনিটি, রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি (২০২১-২৩)’ শীর্ষক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।   তিনি বলেন, করোনার বিষয়ে আমরা অনেক খোঁজ রাখি। কিন্তু আমরা খোঁজ-ই রাখি না যে টিবিতে প্রতিদিন একশর বেশি মানুষ মারা যায়। অন্য রোগ দেখলে দেখা যায়, ক্যান্সারে প্রায় প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন মানুষ মারা যাচ্ছে। হার্ট অ্যাটাকেও একই রকম। আমাদের এসব বিষয়ে খবর রাখতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিউবার কুলোসিস বা টিবি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান ১৩তম কারণ। সংক্রামক ব্যাধির মধ্যে মানুষের মৃত্যুর এটি দ্বিতীয় প্রধান কারণ। পৃথিবীতে প্রায় এক কোটি লোক টিবিতে আক্রান্ত। বিশ্বে প্রতি বছর প্রায় ১৫ লাখ লোক এ রোগে মারা যায়। বাংলাদেশেও ৪০ হাজার মানুষ বছরে এ কারণে মারা যায়, যা প্রতিদিনের হিসাবে প্রায় ১০০ জনেরও বেশি। এছাড়া নতুন করে বছরে আরো তিন লাখ লোক এ রোগে আক্রান্ত হয়। তবে এর মাঝে ভালো দিকও আছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমরা জানতে পারছি কতজন লোক এ রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া আমরা আক্রান্তদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারছি, এতে ৯৫ থেকে ৯৭ শতাংশ লোক সুস্থ হয়ে যাচ্ছে। এছাড়াও এখন টিবি রোগীর সংখ্যা কমে আসছে। পৃথিবীতে আক্রান্তের সংখ্যা এখন প্রায় দুই শতাংশে নেমে এসেছে। যদিও টার্গেট এখনো পরিপূর্ণ হয়নি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও বাংলাদেশসহ কয়েকটি দেশেই প্রায় ৮৬ শতাংশ টিবি আক্রান্ত রোগী রয়েছে। আর বাংলাদেশ এদের মধ্যে ৭ নম্বরে। তাই আমাদের এ নিয়ে কাজ করতে হবে। আমরা এ নিয়ে কাজ করে যাচ্ছি।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি