৮ মে ২০২৬

করোনার বিরুদ্ধে একসাথে লড়তে হবে: জবি শিক্ষক সমিতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার বিরুদ্ধে একসাথে লড়তে হবে: জবি শিক্ষক সমিতি

জবি থেকে সংবাদদাতা: করোনাভাইরাসের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়ার আহবান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার (২৩ মার্চ) রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস আমাদের প্রিয় মাতৃভূমিতেও আঘাত হেনেছে। আসুন সকলে মিলে এই অদৃশ্য অপশক্তির বিরূদ্ধে রুখে দাঁড়াই। তিনি আরো বলেন, আমরা অতি প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে না যাই। প্রত্যেকেই নিজেদের সুরক্ষার ব্যবস্থা করি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন এ বিপদ থেকে আমাদের রক্ষা করেন।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ বা তার পরিবারের কেউ যদি এই ভাইরাসে (আল্লাহ না করুন) আক্রান্ত হই বা কোনো বিপদে পড়ি, আমাদের যার যেখানে সুযোগ আছে সেখান থেকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেই।

পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষে সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি