করোনা ভাইরাসে নতুন আরও ১ জন শনাক্ত, মোট আক্রান্ত ৪৯ : আইইডিসিআর

বাংলাপ্রেস ডেস্ক : গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা না বাড়লেও বেড়েছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা।
দেশে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। এর ফলে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে দাঁড়ালো।
সোমবার রাজধানীর মহাখালী থেকে অনলাইন সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, আমরা এখন পর্যন্ত সারাদেশের মোট ১৩৩৮ জনের নমুনা সংগ্রহ করেছি। গত ২৪ ঘন্টায় ১৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। নতুন করে যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন মহিলা, তার বয়স ২০ বছর। এছাড়া সারাদেশে মোট ৩২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং ২৮৩ জন আইসোলেশনে আছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনায় সুস্থ হয়ে আরও চারজন বাড়ি ফিরে গেছেন। এনিয়ে মোট ১৯ জন এ রোগ থেকে সুস্থ হয়েছেন, তাদের মধ্যে তিনজন ষাটোর্ধ এবং একজন ৮০ বছর বয়সি। সুস্থদের মধ্যে একজন চিকিৎসক এবং নার্স রয়েছেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি