৫ মে ২০২৬

করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় রায়পুরে খতমে শাফার আয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় রায়পুরে খতমে শাফার আয়োজন

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া ঈদগাহ ময়দানে আওলাদে রাসুল (সঃ) সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরীর আহবানে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও সারাবিশ্বের মানুষকে করোনা থেকে মুক্তি কামনায় খতমে শাফা ও দোয়ার আয়োজন করা হয়েছে। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আল্লাহ-আল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পুরো ময়দান। দোয়া অনুষ্ঠানে বিশ্ববাসীর জন্য শান্তি কামনা ও খতমে শাফা ও দোয়ার আয়োজন করা হয়।

হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হকের পরিচালনা উক্ত খতমে শাফায় উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (সঃ) সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরীর, সাইয়্যেদ তাহের জাবেরী, সাইয়্যেদ জায়েদ জাবেরী, সাইয়্যেদ মাহবুব জাবেরী, অধ্যক্ষ মাওঃ আব্দুল আজিজ মজুমদার, মাওঃ ইউছুফ জামান, মাওঃ ইসমাইল, কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ প্রমুখ। উক্ত খতমে শাফায় আওলাদে রাসুল (সঃ) সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যখন নানা পদক্ষেপ নেয়া হচ্ছে সেই মুহূর্তে এই রোগে আক্রান্ত হওয়ার শুস্কা কমাতে এক‌টি দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখে বিশ্বের সব দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি