৭ মে ২০২৬

করোনা টেস্ট করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা টেস্ট করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধিঃ কোভিড-১৯ টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এলক্ষ্যে কোভিড-১৯ টেস্টের জন্য পিসিআর মেশিন আনা হচ্ছে এবং ল্যাব প্রস্তুতির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আসছে জুলাই নাগাদ কোভিড-১৯ টেস্ট শুরু করতে পারবে জবি।

বৃহস্পতিবার (২৮ মে) প্রতিবেদকের সাথে মুঠোফোন আলাপে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমাদের এক্সপার্ট ছিলো কিন্তু পূর্ণাঙ্গ ল্যাব ও পিসিআর মেশিন ছিলো না। সম্প্রতি আমরা আমেরিকান প্রতিষ্ঠান সিডিং ল্যাবের ইন্সট্রুমেন্টাল একসেস এওয়ার্ড পেয়েছি। ফলে আমরা সিডিং ল্যাব থেকে প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম পাচ্ছি। যার মধ্যে দুইটি পিসিআর মেশিনও রয়েছে৷ আসলে জুলাইয়ে এগুলো এসে পৌঁছালে আমরা কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। আমাদের ল্যাব প্রস্তুতির কাজ চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি