৬ মে ২০২৬

করোনা সংকট নিরসনে প্রশাসনকে জবি ছাত্রলীগের ৫ দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা সংকট নিরসনে প্রশাসনকে জবি ছাত্রলীগের ৫ দাবি

জবি থেকে সংবাদদাতা: মহামারী করোনা সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৫ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। শিক্ষার্থীদের বাড়িভাড়া সমস্যা সমাধানে গঠিত একসদস্য বিশিষ্ট কমিটিকে আনুষ্ঠানিকভাবে এ দাবিসমূহ উপস্থাপন করেছে সংগঠনটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে, যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন করে নিজ নিজ বিভাগের মাধ্যমে আর্থিক বৃত্তি প্রদান করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সংকটকালীন সময়ে বাসাভাড়া কমানোর ব্যবস্হা করতে হবে। তাছাড়া যারা বাসা ছেড়ে দিচ্ছে তাদের প্রয়োজনীয় মালামাল নিজ বিভাগে রাখার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষাগার এবং সার্বক্ষণিক ডাক্তার ও বিনামূল্যে ঔষধ সরবরাহসহ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আবাসিক হল হিসেবে খুলে দিতে হবে।

এ বিষয়ে বাড়িভাড়া সমস্যা সমাধানে গঠিত কমিটির সদস্য অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, দাবি গুলো একসাথে করে সবার সাথে আলোচনা করে, সবার মন্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি