৫ মে ২০২৬

করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারাভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারাভিযান
নিজস্ব প্রতিবেদক : আবারো নরসিংদীতে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে দেশব্যাপী লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচী শুরু করেছে নরসিংদী জেলা প্রশাসন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নরসিংদী পৌর শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়। নরসিংদীর নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে প্রচারাভিযানে পথচারীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে হ্যান্ড মাইকে করোনা রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতন হওয়ার জন্য আহবান জানান জেলা প্রশাসক। সচেতনতামূলক এই প্রচারাভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোরশেদ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহ্ আলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজসহ অন্যান্যরা অংশ নেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি