
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। আর শনাক্ত হয়েছেন ৬১৮ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩৩৮টি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ২ শতাংশ। এর আগে এ নিয়ে মোট করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জনে। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৪ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]