৭ মে ২০২৬

করোনা রোগীর চিকিৎসা দিতে অপারগতা, ৬ চিকিৎসক বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা রোগীর চিকিৎসা দিতে অপারগতা, ৬ চিকিৎসক বরখাস্ত

বাংলাপ্রেস ডেস্ক: হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় ৬ চিকিৎসক সাময়িক বরখাস্ত।

রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় ছয়জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্তের এ আদেশ দেয়া হয়।

শনিবার (১১ই এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন স্বাক্ষরিত একে আদেশ তাদের বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন, ওই হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. হীরম্ব চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা হাসনাত, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন, মেডিক্যাল অফিসার ডা. ঊর্মি পারভিন, মেডিক্যাল অফিসার ডা. কাওসারউল্লাহ, আর পি ডা. মুহম্মদ ফজলুল হক।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি