৫ মে ২০২৬

করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা জেলার হাসপাতালগুলোর করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেয়ার নির্দেশ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান। বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা জেলার হাসপাতাল, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, সব ধরনের মাতৃসদনকেন্দ্র, হেলথ ক্লিনিকসহ এ ধরনের সব প্রতিষ্ঠানের মেডিক্যাল অফিসারদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঢাকা জেলার হাসপাতালগুলোতে বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ার কাছে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনও ধরনের তথ্য আদান প্রদান বা মন্তব্য না করার অনুরোধ করা যাচ্ছে। একইসঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। এসব কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। কোনো তথ্য উপাত্ত নেয়ার প্রয়োজন হলে ঢাকা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হলো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি