৭ মে ২০২৬

করোনা প্রতিরোধে পাশে দাঁড়ালেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা প্রতিরোধে পাশে দাঁড়ালেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে: করোনাভাইরাস সংক্রমণ রোধে হাইজিন কিট নিয়ে সুবিধাভোগী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি। মাস্ক, গ্লোভস, হ্যাণ্ড স্যানিটাইজার, খাওয়ার স্যালাইন, ব্লিচিং পাউডার, সাবান, ডিটারজেন পাউডার, মগ ও ন্যাপকিন দিয়ে পৃথকভাবে উপজেলার ১৭৯টি সুবিধাভোগী পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছেন সংস্থাটি।

সামাজিক দূরত্ব বজায় রেখে দিনাজপুরের ফুলবাড়ী এপি’র উদ্যোগে গত বৃহস্পতিবার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সুবিধাভোগীদের হাত ধোয়ার কৌশল, মাস্ক, গ্লোভস, ব্লিচিং পাউডার ও স্যানিটাইজার ব্যবহারের নিয়ম দেখান সংস্থার হেলথ স্পেশালিস্ট হিমানুর নাহার বিথী। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা মো. নবিউল ইসলাম, ফুলবাড়ী এপির ব্যবস্থাপক স্বপন সিং, হেলথ স্পেশালিস্ট হিমানুর নাহার বিথী, থানা পরিদর্শক (এসআই) মো. হুজ্জাতুল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ মার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, সংস্থার প্রোগ্রাম অফিসার শান্তানন সিংহ, প্রোগ্রাম অফিসার প্রদীপ রায়, প্রোগ্রাম অফিসার যোসেফ মার্ডি, জুনিয়র প্রোগ্রাম অফিসার মোতলেবুর রহমান প্রমুখ। পরে দুপুরে আলাদীপুর ইউনিয়নে এ কার্যক্রম চালানো হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ব্যবস্থাপক স্বপন সিং বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংস্থার ১৭৯টি সুবিধাভোগী পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই পৃথকভাবে হাইজিন কিট প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হিসেবে মাস্ক, গ্লোভস, হ্যাণ্ড স্যানিটাইজার, খাওয়ার স্যালাইন, ব্লিচিং পাউডার, সাবান, ডিটারজেন পাউডার, মগ ও ন্যাপকিন প্রদান করা হচ্ছে।

শনিবার (১৬ মে) উপজেলার বেতদিঘী ও কাজীহাল ইউনিয়নে বিতরণ করা হবে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সরকারের সহযোগি হয়ে এই ক্রান্তিলঘ্নে গ্রামাঞ্চলের মানুষের সুরক্ষা নিশ্চিত করাসহ তাদেরকে নিরাপদে থাকার কলাকৌশল শিখিয়ে আসছে। তাদের সুরক্ষাসামগ্রীগুলো পাওয়ায় মানুষের অনেক উপকার হয়েছে। তাদের এ ঋণ সকলে মনে রাখবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি