৫ মে ২০২৬

করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ পর্যালোচনাসহ পরবর্তী করণীয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব বলেন, মঙ্গলবার আমরা মিটিং করব, তারপর সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এ মিটিং হবে। তিনি বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, জার্মানি তো অসহায় অবস্থায় পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে! একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরত্ব না মানে ইট উইল বি অলমোস্ট ইমপসিবল। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি