৬ মে ২০২৬

করোনা মোকাবিলায় ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়েছে ফাইজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা মোকাবিলায় ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়েছে ফাইজার
নিজস্ব প্রতিবেদক: জরুরিভিত্তিতে করোনা মহামারি মোকাবিলায় ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন পেতে মার্কিন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে ফাইজার। শুক্রবার প্রতিষ্ঠানটি আবেদনের বিষয়টি জানিয়েছে। আগামী মাসের প্রথম থেকেই যাতে সীমিত পর্যায়ে ভ্যাকসিন প্রদান করা যায় সেটি পর্যালোচনা করে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন কার্যকরি প্রমাণিত হওয়ার কয়েক দিনের মাথায়ই এই আবেদনের খবর জানা গেলো। ফাইজারের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ফাইজারের দাবি, তাদের ভ্যাকসিন কার্যকর এবং পুরোপুরি নিরাপদ। তাই যত দ্রুত সম্ভব জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিন অনুমোদন দেয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনে আবেদনের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছেও একই আবেদন পাঠানোর কথা জানিয়েছে ফাইজার। প্রতিষ্ঠানটি সিইও আলবার্ট বউরলা এক বিবৃতিতে বলেন, আমাদের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব একটি নিরাপদ ও কার্যকরি ভ্যাকসিন পৌঁছে দেয়া। যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বজুড়েই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ স্পষ্ট হচ্ছে। এ অবস্থায় ভ্যাকসিন কার্যক্রমের দিকে তাকিয়ে আছে সমগ্র বিশ্ব। এ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি কদিন আগেই জানিয়েছিলেন, এই বিপদে উদ্ধার পেতে 'সাহায্য' দ্রুতই আসছে। তিনি মূলত ফাইজারের ভ্যাকসিন প্রসঙ্গেই ওই মন্তব্য করেছিলেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি