৭ মে ২০২৬

করোনা মোকাবেলায় অভিজ্ঞ দল পাঠাতে চায় চীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা মোকাবেলায় অভিজ্ঞ দল পাঠাতে চায় চীন

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা প্রদানে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং।

বুধবার বিকালে চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘চীনের প্রেসিডেন্ট বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে তার কাছ থেকে জানতে চান।’

প্রেস সচিব জানান, ঝি জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন ‘আপনারা চাইলে আমরা করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত রয়েছি।’

প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে তার দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আশ্বাস দেন। চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাবো।’

জিনপিং বলেন, বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ জোরদারেও চীন কাজ করে যাবে।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সমবেদনা প্রকাশের জন্য প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বানও এ সময় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।

প্রেস সচিব বলেন, করোনাপরিস্থিতি মোকাবেলায় স্ব স্ব দেশে মেডিকেল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রেরণ করায় উভয় নেতা পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইহসানুল করিম বলেন, আলাপকালে জাতির পিতার চীন সফরের কথাও স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট।

‘জাতির পিতার চীন সফর দুই দেশের সম্পর্কের ভিত রচনা করেছিল’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট জিনপিং এই সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত ২২ এপ্রিল করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে চীন। বেইজিং থেকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ কথা জানায়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি চিনপিং বরাবর চিঠি প্রেরণ করেছিলেন।

করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশ আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্কও প্রদান করেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি