৭ মে ২০২৬

করোনা মোকাবেলায় ৮৫০ কোটি টাকা দিল এডিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা মোকাবেলায় ৮৫০ কোটি টাকা দিল এডিবি

বাংলাপ্রেস ডেস্ক: করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৮৫০ কোটি টাকা (১০ কোটি ডলার) ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ দিয়ে করোনা মোকাবিলায় যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী কেনার পাশাপাশি চিকিৎসা অবকাঠামো তৈরি করা হবে।

বুধবার (১৩ মে) ঢাকায় বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। এর আগে গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবির পরিচালনা পর্ষদ।

ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। করোনা মোকাবিলায় তাৎক্ষণিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭টি মেডিক্যাল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি