৭ মে ২০২৬

করোনা : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনা : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। এর আগে গতকাল (রোববার) ৭ হাজার ৬৪৭ জনের মৃত্যু এবং ২৬ লাখ ২৮ হাজার ৩৩৭ জন আক্রান্ত হয়েছিলেন। সোমবার (৩১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৩৭৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৮১ হাজার ২১৫ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ১২৭ জন। রাশিয়ায় মৃত্যু ৬১৭ জন এবং সংক্রমিত ১ লাখ ২১ হাজার ২২৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯৬ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু ৩২৯ জন। তুরস্কে আক্রান্ত ৮৮ হাজার ১৪৫ জন এবং মৃত্যু ১৮৯ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৬৫ জন এবং মৃত্যু ২৩৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৬২ হাজার ৩৯৯ জন এবং মৃত্যু ৮৫ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৯ হাজার ২৯ জন এবং মৃত্যু ৪৫ জন। ব্রাজিলে মারা গেছেন ২৮০ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১২ জন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় ১১৭ জন, পোল্যান্ডে ২৩ জন, কানাডায় ৭৫ জন, আর্জেন্টিনায় ১৫২ জন, গ্রিসে ৯৭ জন, পেরুতে ২৩৫ জন, মেক্সিকোতে ৫২২ জন এবং ভিয়েতনামে ১২১ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি