৫ মে ২০২৬

কর্ণফুলীতে ১২শ’ পরিবারকে ভূমিমন্ত্রীর পক্ষে আ'লীগ নেতার ঈদ উপহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কর্ণফুলীতে ১২শ’ পরিবারকে ভূমিমন্ত্রীর পক্ষে আ'লীগ নেতার ঈদ উপহার

চট্টগ্রাম থেকে সংবাদদাতা: করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। কাজ না থাকায় খাবারের সংকটে রয়েছে হতদরিদ্ররা। এরইমাঝে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড়ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

এমন প্রেক্ষাপটে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)'র পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন হায়দার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধরীর পক্ষে তাঁর ব্যক্তিগত সৌজন্যে চরলক্ষ্যা ইউনিয়নের দুস্থ ও অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ৩টায় উপজেলার এইচটি কনভেনশন হলে করোনা সংকটময় পরিস্থিতির শিকার এমন দুঃস্থ ও নিম্ন আয়ের ১২শ’ পুরুষ ও মহিলাদের মাঝে ঈদ উপহার স্বরুপ শাড়ি-লুঙ্গি বিতরণ শুরু করেন।

পাশাপাশি করোনা পরিস্থিতির শুরু থেকেই উপজেলা আওয়ামী লীগের এই যুগ্ন সাধারণ সম্পাদকের ব্যবস্থাপনায় নেতাকর্মীরা বিভিন্ন জনসচেতনামূলক কর্মসূচি চালিয়ে যান। পাশাপাশি খাদ্য বিতরণও করেন।

ধারাবাহিকতায় আজও সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার দুস্থ নারী পুরুষকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে করোনা প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন হায়দার প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেশের সকল দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগ তার ভূমিকা রেখেছে। করোনা সংকটের শুরু থেকেই আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করে আসছি। পুরো চরলক্ষ্যা ইউনিয়নে মোট ১২শ' পরিবারকে ঈদ উপহার দিচ্ছি। আজ ১নং ওয়ার্ডে সাড়ে তিনশ' পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। কাল অন্য এলাকায় বিতরণ হবে।

নাজিম উদ্দিন হায়দার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে। দেশের করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের নির্দেশে আমি আমার সাধ্য অনুয়ায়ী এ উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমার এ সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে (ইনশাল্লাহ)।

এসময় উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আ ন ম মনিরুল ইসলাম, মনির আহমদ, হাজী তালেব আলী, আহমদ আলী, মাকসুদুল ইসলাম, আবদুস সোবান, যুবলীগ নেতা আলমগীর আলম, আজিজুর রহমান পারভেজ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন আরমান, মোঃ মামুন ও অনেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি