৮ মে ২০২৬

কর্মস্থলে ১০ মাস অনুপস্থিত থেকেও সময়মত বেতন নেন এমপি মোয়াজ্জেমের স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কর্মস্থলে ১০ মাস অনুপস্থিত থেকেও সময়মত বেতন নেন এমপি মোয়াজ্জেমের স্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : নিয়োগের পর ১০ মাস কেটে গেছে। এর মধ্যে মাত্র একদিন ক্লাসে এসেছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তানভী ঝুমুর। ৯ মাস ২৯ দিন অনুপস্থিত থাকলেও সময়মতো ঠিকই বেতন তুলছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অফিস।

তানভী ঝুমুর সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা) আসনের সংসদ সদস্য (এমপি) মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী। তাহিরপুর উপজেলায় প্রথমে শিক্ষকতা করলেও ডেপুটেশনে এসে বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি।

১০ মাসে একদিন স্কুলে আসার বিষয়টি চাউর হলে কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু তাকে পাওয়া যায়নি।

তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা ইয়াসমিন বলেন, ‘গত ১০ মাসে এক দিন (২০১৯ সালের ৭ জানুয়ারি) তিনি স্কুলে আসেন। এরপর থেকে তিনি অনুপস্থিত। তিনি কোথায় আছেন, কী করছেন আমরা জানি না। তাকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, ‘বিনা কারণে বিদ্যালয়ে দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় সহকারী শিক্ষক তানভী ঝুমুকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘আমার স্ত্রী মাতৃকালীন ছুটিতে রয়েছে এবং এর আগে সে অসুস্থ ছিল। তার আবেদন প্রাথমিক শিক্ষা অফিসে দেওয়া আছে।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি