৫ মে ২০২৬

কর্মহীন মানুষদের খাদ্যসামগ্রী দিচ্ছে গাইবান্ধার এসএসসি ০২ ব্যাচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কর্মহীন মানুষদের খাদ্যসামগ্রী দিচ্ছে গাইবান্ধার এসএসসি ০২ ব্যাচ

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে: গাইবান্ধায় ২০০২ সালের এসএসসির ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গত রবিবার থেকে গাইবান্ধা পৌরসভার বিভিন্ন এলাকায় ‘দিন এনে দিন খায়’ এমন কর্মহীন সীমিত আয়ের বেকার মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। যা চলবে আরও কয়েকদিন।

গত রবিবার শহরের রেলকলোনী, সোমবার জেলা হাসপাতাল রোড, মঙ্গলবার ডেভিড কোম্পানী পাড়া, বুধবার ব্রীজরোড কালীবাড়ী পাড়ায় ১০ জন করে এবং বৃহস্পতিবার ১৫ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে ডিবি রোডের মানুষদের মধ্যে। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চার কেজি চাল, এক কেজি আলু, হাফ কেজি মসুর ডাল, হাফ লিটার সয়াবিন তেল, হাফ কেজি লবণ, হাফ কেজি পেঁয়াজ, ২৫০ গ্রাম মরিচ, একটি সাবান, এক কেজি বেগুন ও একটি বাঁধাকপি। ১৫০ জনকে এসব খাদ্যসামগ্রী দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে এসএসসি ০২ ব্যাচ। প্রতিদিন এসব খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন এসএসসি ০২ ব্যাচের শিক্ষার্থী নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, তৌহিদুল ইসলাম বিমান, সোহেল আলম বাবু, মারুফ হাসান, রয়েল, রাকিবুল হাসান মিলন, কাঞ্চন ও খন্দকার সুমেল।

এসএসসি ০২ ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান রোজ বলেন, মারাত্মক সংক্রামকব্যাধি করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে মানুষকে ঘরে থাকতে হচ্ছে। এতে করে নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। পূর্বেও আমরা বন্যাকবলিত ও শীতার্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। তারই অংশ হিসেবে এবারও করোনাভাইরাস মোকাবেলায় আমরা সীমিত আয়ের কর্মহীন বেকার মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এজন্য গত রবিবার থেকে গাইবান্ধা পৌরসভার কয়েকটি এলাকায় আমরা খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আগামী আরও কয়েকদিন আমরা এ বিতরণ কার্যক্রম চালাবো। সেই প্রস্তুতি আমাদের আছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি