ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় প্রাণ হারিয়েছেন ৫ ভারতীয় নাগরিক

বিদেশ ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন ভারতীয়৷ রবিবার ভারতীয় হাই কমিশনের তরফে টুইট করে একথা জানানো হয়েছে। ওই টুইটে জানানো হয়েছে যে, এই ঘটনায় অন্তত ৫০ জন মারা গিয়েছেন৷ তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয় নাগরিক৷ তাঁরা হলেন মেহবুব খোকর, রামিজ ভোরা, আসিফ ভোরা, অ্যান্সি আলিবাভা এবং ওজের কাদির৷
নিউজিল্যান্ডে নিহত কেরলের ত্রিসূরের বাসিন্দা অ্যান্সি আলিবাভা। স্বামীর সঙ্গে মসজিদে নমাজ পড়তে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান। তাঁর স্বামীরও গুলি লেগেছে। হাসপাতালে ভর্তি তিনি। হামলায় মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ও ভারতের প্রধানমন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ সকলেই৷
মৃতদের নাম জানিয়ে দেওয়ার পাশাপাশি ক্রাইস্টচার্চে বিস্ফোরণ সংক্রান্ত একটি ওয়েবপেজও খুলেছে নিউজিল্যান্ড প্রশাসন । ওই ওয়েবপেজ থেকেও বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি