৮ মে ২০২৬

কোটচাঁদপুর পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কোটচাঁদপুর পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শহিদুজ্জামান সেলিমের বিরুদ্ধে অসত্য বিদ্বেষ পূর্ণ, বানোয়াট মিথ্যা, কুরুচি পূর্ণ বক্তব্য দেওয়ায় পৌর মেয়র জাহিদুল ইসলামের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুরের পায়রা চত্বরে এ কর্মসূচী পালন করে তারা। ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ শেষে বিক্ষোব সমাবেশে পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শহিদুজ্জামান সেলিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, কোটচাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক আরিফ শেখ, যুগ্ম-আহবায়ক আমিরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আল আমিন,কে.এম.এইচ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সজীব বক্তব্য রাখেন।

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন, কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রদীপ হালদার সহ পৌর আওয়ামী লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি