কোনো পূর্ব শর্ত ছাড়াই আমেরিকা ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি : পম্পেও
বিদেশ ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ কোনো রকমের পূর্ব শর্ত ছাড়াই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি। এর আগে তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে ১২টি শর্ত দিয়েছিলেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, আজ (রোববার) সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে এক বৈঠকে পম্পেও একথা বলেন। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করে সুইজারল্যান্ড।
আজকের বৈঠকে মাইক পম্পেও ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ে সুইস সরকারের কাছে কোনো সাহায্য চেয়েছে কিনা তা পরিষ্কার নয়। এ মুহূর্তে ইরানে অন্তত পাঁচজন মার্কিন নাগরিক আটক রয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মার্কিন নাগরিকদের মুক্তির ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে যেকোনো পদক্ষেপকে তারা স্বাগত জানাবেন। ইউরোপে সফরের সময় মাইক পম্পেও ইউরোপীয় মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি