৪ মে ২০২৬

কোনো অপরাধীর মুক্তির উছিলায় নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না : ইনু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কোনো অপরাধীর মুক্তির উছিলায় নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না : ইনু

বাংলাপ্রেস অনলাইন : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও মাদক নির্মূল অভিযানের ভেতরেই যথাসময়ে নির্বাচন করতে হবে। তিনি বলেন, ‘কোনো অপরাধীর মুক্তির উছিলায় নির্বাচন বানচালের অপচেষ্টাও সফল হবে না’। হাসানুল হক ইনু আজ সোমবার বিকেলে রাজধানীর মিরপুর এলাকায় ভাষানটেক বাজারে মাদকবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাসদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘ জঙ্গি ও মাদক ব্যবসায়ীরা হচ্ছে রাজনীতি ও সমাজের বিষাক্ত কেউটে সাপ- এ কথা উল্লেখ করে ইনু বলেন, ‘রাজনৈতিক শান্তির জন্য জঙ্গি দমন আর পারিবারিক ও সামাজিক সুস্থতার জন্য মাদক কারবারীদের ধ্বংস করার বিকল্প নেই।’ তিনি বলেন, ‘বাংলাদেশ টিকিয়ে রাখতে শেখ হাসিনার পাশে থাকুন, পাকিস্তানপন্থী খালেদা জিয়াকে বর্জন করুন’।

জাসদ সভাপতি বলেন, ‘নির্বাচনের নামে কোনোভাবেই অপরাধী, খুনি, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসীরা হালাল হবে না। গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানার আর সুযোগ দেয়া হবে না।’ দেশের মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রয়েছে উল্লেখ করে ইনু বলেন, ‘খালেদা জিয়া-বিএনপি-জামায়াত উন্নয়নবিরোধী ও অশান্তির শক্তি। রাজনীতি, নির্বাচন ও সমাজে আর এদের সুযোগ দেয়া হবে না।’

জাসদ-ঢাকা পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে মীর হোসেন আখতার, নূরুল আখতার, মো. নুরুন্নবী, শফিউদ্দিন মোল¬া, সামছুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি