কোন লক্ষণ ছাড়াই গৌরীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

হুমায়ুন কবির,গৌরীপুর(ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কোন লক্ষণ ছাড়াই প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি আব্দুর রাজ্জাক শিমুল (৩২) এ উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতীরপাড় গ্রামের আরব আলীর ছেলে। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৩ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে তাঁর শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়। তাঁকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, করোনা শনাক্ত হওয়ার পর উল্লেখিত রোগীর বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও তাঁদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন অতিরিক্ত সতর্কতা হিসেবে ঈশ্বগঞ্জ হাসপাতালে ৫ মে তাঁর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (১৩ মে) নমুনা পরীক্ষা শেষে তাঁর করোনা পজিটিভ সনাক্ত হয়।
তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তি ঈশ্বরগঞ্জ হাসপাতালে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিন বাড়ি থেকে গিয়ে তিনি হাসপাতালের কাজে যোগদান করতেন। শরীরে কোনরূপ করোনার লক্ষণ না থাকার কারনে তিনি হাসপাতাল ও নিজ এলাকায় অবাধে চলাফেরা করতেন। যে কারনে তাঁর মাধ্যমে কতজন সংক্রমিত হয়েছে তা নমুনা পরীক্ষা ছাড়া ধারনা করা অসম্ভব। স্থানীয় লোকজন জানান, আক্রান্ত ব্যক্তি চাকুরির পাশাপাশি নিয়মিতভাবে এলাকায় তার নিজের মুদির দোকান চালাত।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি