
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কোহিনুর বেগম (৩৭) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেন রকির স্ত্রী।
সোমবার (৭ মার্চ) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার চরকাঁকড়া ৭নং ওয়ার্ডের বৈদ্য বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]