৬ মে ২০২৬

কোচিং সেন্টার বন্ধ শিক্ষামন্ত্রীর প্রথম চ্যালেঞ্জ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কোচিং সেন্টার বন্ধ শিক্ষামন্ত্রীর প্রথম চ্যালেঞ্জ

বাংলাপ্রেস শিক্ষা দপ্তর:  এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।গতকাল রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটি’র বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তিনি আরও বলেন, পরীক্ষা শুরুর সাতদিন আগে থেকে শেষ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।এবছর পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডা. দীপু মণি বলেন, কেন্দ্রগুলোতে এবার প্রশ্নপত্রের প্যাকেট সিলগালা করার পরিবর্তে নিরাপত্তামূলক ফয়েল পেপারে মুড়ে পাঠানো হবে। এতে এই প্যাকেট আগে খোলা হয়েছিল কিনা তা নিশ্চিত করা যাবে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা থাকবে। তিনি বলেন, ২০১৭ সালে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও ২০১৮ সালে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। সেই আলোকে এবারও ২০১৮ সালের মতোই পরীক্ষা ব্যবস্থাপনা থাকবে।

তিনি বলেন, আমাদের দেশে আমরা জঙ্গীবাদ দমন করতে পেরেছি। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নফাঁসও ঠেকাতে সামর্থ্য হব। এই কাজে কেউ যুক্ত হবেন না।প্রায় সব ধরনের পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যে গত বছরও এসএসসির তিনদিন আগ থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।এদিকে কোচিং ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি