৬ মে ২০২৬

কংগ্রেসে করোনা সাহায্য বিল পাশের জরুরি আহ্বান বাইডেনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কংগ্রেসে করোনা সাহায্য বিল পাশের জরুরি আহ্বান বাইডেনের
নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিতে আর্থিক সংকটে পড়া মার্কিনীদের জন্যে শিগিগির কংগ্রেসে ‘করোনা সাহায্য বিল’ পাশের আহ্বান জানিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় শুক্রবার নিজের ৭৮তম জন্মদিনের শুভেচ্ছা-বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। জো বাইডেনের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনেই ডেলওয়ার স্টেটে উইলমিংটন সিটিতে জড়ো হন ডেমক্র্যাটিক পার্টির শীর্ষ নেতারা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং ইউএস সিনেটে সংখ্যালঘিষ্ট দলের নেতা সিনেটর চাক শুমারও সেখানে উপস্থিত হয়ে বাইডেনকে শুভেচ্ছা জানান। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও সেখানে উপস্থিত ছিলেন। এসময় আলোচনাকালে স্বভাবতই উঠে আসে দেশের করোনাভাইরাস পরিস্থিতি। আলোচনার প্রাক্কালেই করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় ব্যাপক আকার ধারণ করায় অনেক মানুষের বেকারত্ব ঘুচেনি বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। উপস্থিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কংগ্রেসের প্রতি অনুরোধ জানান যেন ডিসেম্বরের মধ্যেই যেন ‘করোনা সাহায্য বিল’ পাশে কালক্ষেপণ করা না হয়। এ বিল নিয়ে রিপাবলিকানদের সাথে যতটা সম্ভব সমঝোতার ইঙ্গিতও দেন বাইডেন। বাইডেন বলেন, ‘মানুষজন যদি কষ্টেই থাকে, তাহলে আমাদের বিজয়ের সন্তুষ্টিও বিবর্ণ হবে। তাই সবকিছুর ঊর্ধে ঠাঁই দিতে হবে আমেরিকার অর্থনীতি পুনরুদ্ধারের পদক্ষেপকে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি