৪ মে ২০২৬

"কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
"কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে"কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আরবিআরটিসি কনফারেন্স রুমে, আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে, আরবিআরটিসি, বিএফআইআর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিঃ সচিব) আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, ডিডি এলজি আব্দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সহ-সাধারন সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, অর্থ সম্পাদক রবিউল হক রতন প্রমুখ উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার ওয়াহাব ভূঞা বলেন, সরকার সকল অংশে সমান উন্নয়ন করতে চান সে জন্য এই অঞ্চলে বাঁশ গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। অর্থনৈতিক ও আঞ্চলিক গুরুত্ব অনেক বেশি। আমি যে এলাকার দ্বায়িত্বে নিয়োজিত সে এলাকার মানুষের সাথে মতবিনিময় এবং এলাকা পরিদর্শন করা। আর এই জন্যেই আজকে আমার আসা। পরিশেষে তিনি ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। এবং ৩০ জন প্রশিক্ষনার্থীদের কৃষকদের মাঝে বাঁশের কঞ্চি থেকে তৈরি কলম চারা বিতরণ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি