
লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে ও সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুর কমলনগরে মাস্ক ও লিফলেট করেছে কমলনগর প্রেসক্লাব ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল ) বিকালে উপজেলার ফজুমিয়ার হাট বাজার এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম চালায় হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, চর কাদিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম সাগর,ইউনিয়ন যুবলীগের সভাপতি সবুর খান, আবদুল আলীম রনি পাঠাগার ও ফাউন্ডেশন সভাপতি মোঃ মুরাদ হোসেন।
কমলনগর প্রেসক্লাব আহবায়ক এম আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এ আই তারেক, সদস্য মোঃ ফয়েজ মাহমুদ, মাহফুজুর রহমান,ইমানুজ্জমান বাসার,শোরাফ উদ্দিন স্বপন, আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
এ সময় বাজারের দোকানে দোকানে গিয়ে ও পথচারী ও ক্রেতা বিক্রেতাদের যাদের মাস্ক নেই, তাদের মাস্ক দেওয়া ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের মাস্ক পড়ে দোকানে আসার আহ্বান জানানো হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]